চাঁদপুরে চার সন্তান জন্ম দিলেন নিপা সরকার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৩ | ২:১৫
Link Copied Successfully!

চাঁদপুর শহরের প্রিমিয়ার হসপিটালে একসাথে চার সন্তান জন্ম দিলেন নিপা সরকার নামের এক গৃহবধূ। বুধবার সকালে প্রসবব্যাথা নিয়ে হাসপাতালে যান তিনি। পরে নরমাল ডেলিভারিতে চার সন্তান প্রসব করেন তিনি।

তবে চিকিৎসার বলছেন মাত্র ২৯ সপ্তাহ হওয়ায় শিশুরা পুষ্টি হীনতায় জন্ম নেয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় শিশুদেরকে ইনকোবিটায় রাখা হয়েছে।

প্রিমিয়ার হসপিটালের নার্স নমিতা সরকার বলেন, হাসপাতালে নেয়ার পর দ্রুত চিকিৎসা দেয়া হয়। সিজারের প্রস্তুতিও নেয়া হয়েছিল। পরে নরমাল ডেলিভারি হয়। চার সন্তানের মধ্যে এক পুত্র ও তিন কন্যা সন্তান।

বিজ্ঞাপন

স্বামী লিটন সরকার কুমিল্লার একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
নিপা সরকারের জেঠি মা মুক্তা রাণী বলেন, ছয় বছর আগে পারিবারিকভাবে লিটন-নিপা দম্পতির বিয়ে হয়। কয়েকমাস যাবত শহরের ঘোষপাড়ায় নিপার বাবার বাড়ীতে অবস্থান নেয়।
প্রিমিয়ার হসপিটালের চিকিৎসক মিঠুন চক্রবর্ত্তী জানান, সাত মাসের গর্ভবতী ছিল নিপা সরকার। দ্রুত পরীক্ষা নিরীক্ষা করা হয়। নরমাল ডেলিভারিতে চার সন্তান জন্ম নেয়। এখন শিশুদের অবস্থা আশংকাজনক। হাসপাতালে পক্ষ থেকে তাদের চিকিৎসা সেবায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

একসাথে চার সন্তানের জন্ম হওয়ার খবরে স্বজনদের পাশাপাশি উৎসুক জনতা হাসপাতালে ভিড় করে। এদিকে নিপা-লিটন দম্পতির আগে কোন সন্তান হয়নি। তাদের দাম্পত্য জীবনে প্রথম এই চার সন্তান। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা