চাঁদপুরে ৫৩৫টি চায়না দুয়ারি চাঁই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২৩ | ১১:০৪
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জব্দ ৫৩৫টি চায়না দুয়ারি চাঁই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডাকাতিয়া নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

রাতে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলায় আজ সকাল ৮ টা হতে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর এর যৌথ উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ডাকাতিয়া নদীতে ভ্রাম্যন আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫৩৫ টি চায়না দুয়ারি চাঁই জাল জব্দ করে আগুনে পুড়ানো হয়।

ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ডের টহল সদস্যরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা