ফুডপান্ডা পান্ডামার্টের খেজুরে ঘুরছিল তেলাপোকা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৩ | ৫:৪৬
Link Copied Successfully!

গ্রাহক পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে গুলশানে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানটি পরিচালনা করা হয় গুলশান-২ নম্বরের পান্ডা মার্টের স্টোর হাউজ ডেলিভারি আউটলেটে। অভিযান পরিচালনার সময় দেখা যায় পান্ডা মার্টের স্টোর হাউজে রাখা খেজুরে ঘুরছে তেলাপোকা।

পাশাপাশি এ স্টোর হাউজে ডেলিভারির জন্য রাখা বেশ কিছু চকলেট, মাছ, চিকেন ও ডিমের মেয়াদ ছিল না। এছাড়া কিছু বিদেশি পণ্য পাওয়া গেছে, যেসব পণ্যে আমদানিকারকের সুনির্দিষ্ট তথ্য পায়নি অভিযান পরিচালনাকারী দল। এসব অনিয়মের কারণে গুলশান-২ এর পান্ডা মার্টের স্টোর হাউজ ডেলিভারি আউটলেটে অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান প্রসঙ্গে ইশরাত ছিদ্দিকা বলেন, পান্ডা মার্টে এসে আমরা কিছু অনিয়ম পেয়েছি। কিছু মেয়াদ না থাকা পণ্য পেয়েছি। এগুলোর মধ্যে ডিম, মাছ, চিকেন ও চকলেট ছিল। কিছু বিদেশি পণ্য পেয়েছি, যেসব পণ্যে আমদানিকারকের নির্দিষ্ট তথ্য আমরা পাইনি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি, সব মিলিয়ে নিরাপদ খাদ্য আইন-২০০৩ অনুযায়ী তাদের ৪ লাখ টাকা জরিমানা করেছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করার সময় আমরা এখানকার স্টোরে রাখা খেজুরে তেলাপোকা পেয়েছি। এছাড়া খাদ্যপণ্যে কয়েকটি ইঁদুর ঘোরার নমুনা পেয়েছি। এসব কারণে তাদের সতর্ক করেছি। পাশাপাশি অভিযান পরিচালনা করে যেসবের মেয়াদ ছিল না, অস্বাস্থ্যকর পরিবেশ ছিল সেসব পণ্য জব্দ করেছি। আমাদের মনিটরিং টিম ফের এখানে অভিযানে আসবে, তখনও যদি দেখা তারা সচেতন হয়নি, তাহলে আমরা তাদের আরও কঠোর শাস্তির আওতায় আনব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা