মোহাম্মদপুরে ডে নাইট টিভিকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৩ | ১১:১৬
Link Copied Successfully!

মাদক ও ইভটিজিং প্রতিরোধে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ডে-নাইট টিভিকাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।

এসময় তিনি উপস্থিতির কিশোর ও যুবকদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর পশ্চিমপাড়া হারেছ মেম্বারের বাড়ির সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হারেছ সর্দার, সাধারণ সম্পাদক গাজী ওলিউল্যাহ্, হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম।

চাঁদপুর আইনজীবি সহকারী সমিতির সাবেক সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আলী আহমেদ ভুইয়া, পেশাজীবি সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জহির হোসাইন টিপু, ইউপি সদস্য হানিফ সর্দার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম বেপারীসহ বিল্লাল হোসেন, মো. জহির হোসেন ও ইউসুফ আরাফাত প্রমুখ।

সৌদিআরবের হাইল কেন্দ্রীয় আওয়ামী লীগের আহবায়ক মো. আকতার হোসেন নসুর সৌজন্যে এবং মো. ইউসুফ সর্দার, মো. শরীফ হোসেন, মো. রহমত উল্যাহ্, মো. শাহপরান সর্দার, মো. হাবিবুর রহমান, ফাহাদ ভুইয়া, আবু নাছের রবিন ও মো. মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোস্তফা কামাল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, খেলায় ১৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনাল খেলায় চাঁদপুর কিংস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরাজী একাদশ। এর আগে গত শুক্রবার (১১ আগস্ট) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা