এইচএসসি পরীক্ষা পেছালো ১০ দিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১১, ২০২৩ | ৯:৫১
Link Copied Successfully!

দেশের বিভিন্ন জেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে ১০ দিন পেছাল তিন বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। বোর্ডগুলো হলো—চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

 

শুক্রবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও  ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে তিনি জানান, এই তিন বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। এ ছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী ১৭ আগস্ট থেকে শুরু হবে।

ঘোষিত রুটিন অনুযায়ী,  ১৭ আগস্ট থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৫ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ৪ অক্টোবর শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৪৩ হাজার ৩৪২ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা