রাজনৈতিক সংকট নিরসনে চাঁদপুরে সুজনের মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৫, ২০২৩ | ১:৪১
Link Copied Successfully!

দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে চাঁদপুরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

শনিবার (৫ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সুজন চাঁদপুর জেলা কমিটি।

জেলা কমিটির সভাপতি অধ্যাপক মোশারফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রহিম বাদশা।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের চেতনায়, দেশ ও জাতির কল্যাণে কোন ধরণের রাজনৈতিক সংঘাত নয় এবং সকল রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য একমত পোষণ করে বক্তব্য রাখেন সনাক চাঁদপুর জেলার সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন, চাঁদপুর নাগরিক উন্নয়নের ফোরামের পক্ষে ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া, চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাংস্কৃতিক কর্মীদের পক্ষে সেবী সুকদেব রায়, শিক্ষকদের পক্ষে সহকারী অধ্যাপক মোরশেদ আলম রোকন, ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী প্রমূখ।

মানববন্ধনে চাঁদপুরের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা ও সুজন জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সুজনের এই দাবীর সাথে ঐক্যমত পোষণ করেছেন বিএমএ চাঁদপুর জেলা শাখা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতিসহ অন্যান্য পেশাজীবী সংগঠন।

বক্তারা বলেন, নির্বাচন আসলে দেশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ দেশের নাগরিক হিসেবে আমরা কোন ধরণের রাজনৈতিক সংঘাত চাই না। রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষকে যেন কোন ভাবেই কষ্ট না দেয় এবং একটি নির্বাচনী পরিবেশ তৈরী করে সেটাই আমাদের কাম্য। এ ক্ষেত্রে আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান হতে পারে বলে আমরা বিশ্বাস করি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা