এবার ওয়ানডেতেও ভারত জয় বাংলাদেশের মেয়েদের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৬, ২০২৩ | ৯:৪২
Link Copied Successfully!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশের ক্রিকেটের ‘হোম’।

 

সেই হোমেই আজ বড় কীর্তি গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেয়েদের ওয়ানডেতে আজই যে প্রথমবার শক্তিশালী ভারতকে হারাল বাংলাদেশ। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচটিতে ১৫২ রানে অলআউট হয়েও ডিএলএস নিয়মে বাংলাদেশের মেয়েরা জিতেছেন ৪০ রানে। ডিএলএস নিয়মে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করা ভারত অলআউট ১১৩ রানে।

বিজ্ঞাপন

 

ওয়ানডেতে ষষ্ঠ দেখায় ভারতের বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েরা এর আগে ভারতকে হারিয়েছেন তিনবার। যার সর্বশেষটি এবারই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে। বাংলাদেশ পুরুষ দল ভারতকে প্রথম হারিয়েছিল ১২তম দেখায়।

মেয়েদের ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা মারুফা আক্তারের। ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তরুণ এই পেসার। ভারতের দুই ওপেনারকেই ফিরিয়ে জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন মাত্রই চতুর্থ ওয়ানডে খেলা মারুফা। ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে উইকেটশূন্য মারুফা তৃতীয় ওভারেই পেয়ে যান স্মৃতি মান্ধানার উইকেট। স্ল্যাশ করতে চেয়েছিলেন ভারতের তারকা ব্যাটার মান্ধানা। ব্যাটের বাইরের কানায় লেগে বলটি শুধু বাংলাদেশের উইকেটকিপার নিগার সুলতানার দারুণ এক ক্যাচের শিকারই হতে পেরেছেন।

বিজ্ঞাপন

১৩ রানে প্রথম উইকেট হারানো ভারতীয়রা দ্বিতীয় উইকেট হারায় নবম ওভারে ৩০ রানে। মারুফার বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে মুরশিদা খাতুনের ক্যাচ হয়েছেন প্রিয়া পুর্নিয়া। এরপর দুই স্পিনার নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন হারমানপ্রীত কৌর, যষ্টিকা ভাটিয়া ও জেমিমা রদ্রিগেজকে ফিরিয়ে ভারতের স্কোরটাকে ৬১/৫ বানিয়ে দেন।

 

সেখান থেকেই দীপ্তি শর্মাকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন আমনজোত কৌর। এরপর আবার দৃশ্যপটে আগমন মারুফার। ২৯তম ওভারের পঞ্চম বলে আমনজোতকে অধিনায়ক নিগারের দ্বিতীয় ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন ১৮ বছর বয়সী পেসার। ঠিক পরের বলেই স্নেহ রানাকে দারুণ এক ইনসুইঙ্গার ইয়র্কারে বোল্ড করে দেন মারুফা।

 

পরের ওভারের প্রথম বলেও আরেকটি উইকেট হারায় ভারতীয়রা। এবার লেগ স্পিনার রাবেয়া ফিরিয়ে দেন দীপ্তিকে। ৩ বলের মধ্যেই ৫ উইকেটে ৯১ থেকে ৮ উইকেটে ৯১ ভারত!.

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২