চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায়

সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৫, ২০২৩ | ১০:৩৬
Link Copied Successfully!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যহত রাখতে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। চলমান উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে।

৪ জুলাই মঙ্গলবার বিকেলে চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার আমলে দেশের সমস্ত উন্নয়নের কথা আপনারা সাধারণ মানুষের কাছে পৌছে দেবেন। মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ না খেয়ে থাকে না। দেশের মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বানাবেন।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামীম আরা বেগম মুন্নি। সাধারণ সম্পাদক ছিডু মিজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আয়েশা আক্তার শ্যামলী, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলম ও ফাতিহা বারী, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলর সোহেল রানা, জেলা কৃষক লীগের আহবায়ক ছাত্তার সিদ্দিকী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ দুলাল গাজী ও সৈয়দ হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস, সদস্য অ্যাড: সাইফুদ্দিন বাবু ও দিলদার হোসেন লিটন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দাস, ছাত্রলীগের সভাপতি আল রাফি মাল ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন,

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মনির হোসেন, গীতা পাঠ করেন মধুসূদন দাস। এরপর ওয়ার্ড আওয়ামী লীগের মারা যাওয়া ৩ নেতার রূহের মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা