ঈদের দিন সকালে সারাদেশে ভারী বৃষ্টিপাতের আভাস

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৩ | ১২:৫১
Link Copied Successfully!

সকাল থেকেই আজ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের প্রায় সব বিভাগেই এই বৃষ্টিপাত হচ্ছে। যা বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিনেও চলবে। আবহাওয়ার অফিস জানিয়েছে, ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হবে। তবে দুপুরের দিকে সেই বৃষ্টি কিছু কমে আসবে। সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে।

বুধবার (২৮ জুন) সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির ঢাকা পোস্টকে বলেন, আজ সারাদিন বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টা দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বয়ে যেতে পারে।

দেশের বিভিন্ন স্থানেও আজ বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা আরও পাঁচদিন চলতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

বিজ্ঞাপন

আবহাওয়ার অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টার আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ২৪ মিলিমিটার, সন্দ্বীপে ৭৩ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে।

এ সময়ে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

বিজ্ঞাপন

ঈদের দিনের আবহাওয়া

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির ঢাকা পোস্টকে জানান, আজ বুধবারের মতো বৃহস্পতিবার সকালেও ঢাকায় বৃষ্টিপাত হবে। দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে।

তিনি জানান, বিভাগভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস বললে, ঈদের দিন রাজশাহী বিভাগে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। যেমন আজ বুধবার সারাদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বেশি হবে, যা আগামী ২৪ ঘণ্টা বহাল থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা