পশুবাহী গাড়ি গন্তব্যে যেতে বাধা দিলে কঠোর ব্যবস্থা: আইজিপি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৪, ২০২৩ | ৬:৫৮
Link Copied Successfully!

আসন্ন ঈদুল আজহায় পশুবাহী গাড়ি গন্তব্যে যেতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, গরুর হাটগুলোতে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা অটুট থাকবে। কোনো কোনো সময় দেখা গেছে গরু নিয়ে টানা-হেঁচড়া হয়, চাঁদাবাজির অভিযোগ আসে। যদি কেউ কোনো গরুবাহী/পশুবাহী ট্রাক বা নৌকা যে গন্তব্যে যাবে সেই গন্তব্যের আগে থামাতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী অনুগ্রহপূর্বক এই কাজটি করতে যাবেন না। গেলে তাদের বিরুদ্ধে আইনের যে প্রয়োগ করা দরকার তা করা হবে।

শনিবার (২৪ জুন) দুপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে আইজিপি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ব্যবসায়ী, হাটের ইজারাদার ও পশু বহনকারী গাড়ির চালকদের উদ্দেশে আইজিপি বলেন, আপনারা এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ পুলিশের সহায়তা নেবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন করবেন। আপনারা আমাদের সহায়তা দিন আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আইনশৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের যাতায়াত সুগম করতে পুলিশ আপনাদের পাশে রয়েছে। যেখানেই কোনো সমস্যা হবে সেখানেই তার সমাধানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, গত ঈদেও হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌপুলিশ, জেলা পুলিশ মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গেয়েন্দা পুলিশ সবাই একযোগে কাজ করেছি। তাতে গত ঈদের ব্যবস্থাপনা সুন্দর ছিল। যাত্রী সাধারণ নির্বিঘ্নে যথা সময়ে তাদের গন্তব্যে যেতে পেরেছে এবং তাদের গন্তব্যস্থলেও নিরাপত্তা ব্যবস্থা অটুট ছিল।

তিনি বলেন, গত ঈদের চেয়ে এবারের ঈদে চ্যালেঞ্জ একটু বেশি। গত বারের ঈদে কাজ ছিল শুধু যাত্রী সাধারণকে তাদের গন্তব্যে পার করা। এবার একদিকে যাত্রী সাধারণ গন্তব্যে যাবে অন্যদিকে পশুবাহী ট্রাক-নৌকা যাতায়াত করবে রাস্তা-ঘাটে এবং নদীতে। এছাড়া এ ঈদের মৌসুমী ফলবাহী গাড়িও চলাচল করবে। সেগুলোকেও আটকানো যাবে না। এসব কিছু বিচেনা করে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই- সরকার বিভিন্নমুখী ব্যবস্থা নিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে আইজিপি গাজীপুর চান্দনা-চৌরাস্তা এলাকায় পৌঁছালে তাকে ফুলে শুভেচ্ছা জানায় গাজীপুর মহানগর পুলিশ। পরে তিনি গাড়ি চালকদের মাঝে ট্রাফিক সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় পুলিশের অতিরিক্ত আইজি (হাইওয়ে) মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি মো. হায়দার আলী খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর পুলিশের এআইজি (মিডিয়া) মো. মঞ্জুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন, মোহাম্মদ ইলতুৎমিশ ও মো. ইব্রাহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, ঈদ উপলক্ষ্যে মহানগর পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় পোশাকে ও সাদা পোশাকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক-মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। তিন শিফটে তারা ডিউটি পালন করবেন। চান্দনা-চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড় এবং টঙ্গীর স্টেশন এলাকায় যানজট ও ছিনতাইপ্রবণ এলাকা বিশেষ নজরদারিতে থাকবে। এছাড়া যানজট নিরসনেও নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা