হিরো আলমের মনোনয়ন বাতিল হলো যে কারণে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৮, ২০২৩ | ৬:৩৭
Link Copied Successfully!

ইউটিউবে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঢাকা-১৭ থেকে উপনির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে।

কারণ হিসেবে তিনি বলেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই এক শতাংশ ভোটার ও তাদের স্বাক্ষর নিতে পারেননি তিনি। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া এক শতাংশ ভোটারের হদিস পায়নি। এজন্যই তার মনোনয়ন বাতিল হয়েছে।

তিনি আরও জানান, মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে সাত জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে প্রার্থিতা বাতিল হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেছেন, যতবারই নির্বাচনে দাঁড়াই আমার প্রার্থিতা বাতিল করা হয়। প্রতিটাবারই কেন বাতিল করা হয় আমি জানি না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভয়-ই পায় কিনা জানি না। এর আগেও দুবার প্রার্থিতা বাতিল হয়েছে। হাইকোর্টে থেকে এনে ভোটও করেছি, ভোটে জিতেছি; ফলাফল জিরো।

কেন প্রার্থিতা বাতিল হলো, জানতে চাইলে স্বতন্ত্র এই প্রার্থী নির্বাচন কমিশনকে দোষারোপ করে বলেন, ‘তারা আমার বিরুদ্ধে বিদ্যুৎ বিল, ঋণখেলাপি, মামলা কিছু বের করতে পারেনি। তারা বলছে, আমি যে ভোটারদের স্বাক্ষর দিয়েছিলাম, তাদের তারা খুঁজে পায়নি। স্বাক্ষর করাদের মধ্যে তিন জনতো আমার সঙ্গেই ছিল। সেটা দেখতে বললাম, দেখল না।’

তিনি বলেন, তারা (নির্বাচন কমিশনের লোকজন) এলাকায় গিয়ে নাকি স্বাক্ষরকারী ভোটারদের খুঁজে পায়নি। তারা গুলশান-বনানী এলাকায় না গিয়ে বস্তি এলাকায় গেছে। সেখানে চায়ের দোকানি যখন শুনেছে তাকে খুঁজতে পুলিশ আসছে, তখন সে কিছু না ভেবেই পালিয়ে গেছে। ৬ জন পুলিশ সঙ্গে নিয়ে গেলে কে আপনাকে তথ্য দেবে। আমার সঙ্গে তারা অন্যায় করল।

বিজ্ঞাপন

আপনার ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গুলশান, নিকেতন ও বনানী এলাকার ভোটারের কাছে যায়নি। কমিশন বস্তি এলাকায় গেছে। বস্তি এলাকার মানুষ পুলিশ দেখলে এমনিতেই ভয় পায়। কমিশন কড়াইল বস্তি এলাকায় গেছে। সিভিল ড্রেসে যেতে পারত অথচ পুলিশ নিয়ে গেছে।

আদালতে যাবেন কিনা? এ প্রসঙ্গে হিরো বলেন, ভোটে লড়াই থাকে। এর আগেও আমি হাইকোর্টে গিয়ে প্রার্থিতা নিয়ে এসেছি। এরপর ভোটও করছি। এরপরও যদি আমি চেষ্টা করে প্রার্থিতা নিয়ে আসি, ভোটের ফলাফল পাব কিনা তাও জানি না। মামলা করব কিনা, ভোট করব কিনা- তা পরে জানাব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা