৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে পালিয়েছে এজেন্সি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৪, ২০২৩ | ৩:১৩
Link Copied Successfully!

রাজধানীর শ্যামপুর এলাকায় একটি এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামপুরের জুরাইন এলাকায় এজেন্সির সামনে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা। 

বুধবার (১৪ জুন) দুপুরে এই রিপোর্ট লেখার সময় শ্যামপুর থানা এলাকার জুরাইনে ওই এজেন্সির সামনে বিক্ষোভ করছেন ভুক্তভোগী হজযাত্রীরা।

শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, শ্যামপুরের জুরাইন এলাকার একটি হজ এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগে থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি আমরা।

ওসি বলেন, পাঁচশ বেশি হজযাত্রীর কাছ থেকে টাকা নিলেও মাত্র কয়েকজনের ভিসা লাগিয়েছেন ওই এজেন্সিতে। সাধারণ হজযাত্রীরা অনেক আশা নিয়ে এই প্রতিষ্ঠানের কাছে টাকা দেয়। তারা যদি প্রতারিত হয় তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এজেন্সির মূল মালিক পলাতক রয়েছেন। শুধুমাত্র প্রতিষ্ঠানের কয়েকজনকে পাওয়া গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা