৮৬০০ কি.মি পথ পায়ে হেঁটে হজ করতে মক্কায় শিহাব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১১, ২০২৩ | ৬:৩৬
Link Copied Successfully!

ভারতের কেরালার বাসিন্দা শিহাব চত্তুর এক বছর আগে পায়ে হেঁটে হজ করার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি তার যাত্রায় সফল হয়েছেন। ৩৭০ দিনে ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি পবিত্র মক্কায় পৌঁছায়। এ পথ পাড়ি দিতে তিনি পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত অতিক্রম করেছেন।

দীর্ঘ এ যাত্রায় তিনি ভারত, পাকিস্তান, ইরাক, ইরান এবং কুয়েত সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে পৌঁছতে পেরেছেন।

সৌদি আরবে প্রবেশের পর শিহাব মদিনা যান। মক্কা থেকে মদিনা যাওয়ার পর সেখানে তিনি ২১ দিন থাকার কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

মক্কা থেকে মদিনার দূরত্ব ৪৪০ কিলোমিটার। এ পথ তিনি পায়ে হেঁটে ৯ দিনে পাড়ি দিয়েছেন। চলতি মাসেই তিনি পবিত্র হজ পালন করবেন। এ মাসেই তার মা জয়নবও হজ পালনের উদ্দেশ্যে মক্কা যাবেন। মা ও ছেলে এক সঙ্গেই হজ পালন করবেন।

কেরাল থেকে মক্কা যাওয়ার সময় তিনি একটি ইউটিউব চ্যানেল চালু করেন। সেখানে তিনি প্রতিদিন আপডেট তথ্য শেয়ার করতেন। অনেক মানুষ তার চ্যানেলটি অনুসরণ করতেন।

পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বের হওয়ার পর শিহাব পাকিস্তান সীমান্ত পার হতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ পাকিস্তানে প্রবেশ করার জন্য তার কোনো ভিসা ছিল না। ভিসা পাওয়ার জন্য তিনি দীর্ঘ ১ মাস অপেক্ষা করেন। শেষ পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ তাকে ভিসা প্রদান করে।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস নাউ।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা