বরিশালসহ সিটি নির্বাচনে অনিয়ম হলে সরকার পতনের একদফা আন্দোলন : ইসলামী আন্দোলন বাংলাদেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৩ | ১০:৩০
Link Copied Successfully!
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, বরিশালসহ সিটি নির্বাচনে কোনোপ্রকার অনিয়ম হলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সম্পূর্ণ  বাইরে। মানুষ আজ দিশেহারা। সর্বত্র মানুষের মধ্যে হাহাকার চলছে। ক্ষমতাসীন সরকারের দুর্নীতি, লুটপাট, দেশের টাকা বিদেশ পাচারের বলি আজ দেশের সাধারণ মানুষ। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও কায়েমী স্বার্থবাদগোষ্ঠীর বিরুদ্ধে তৃণমূল থেকেই প্রতিবাদ প্রতিরোধের দাবানল জ্বালিয়ে দিতে হবে। তিনি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।
আজ ৯ জুন বিকেল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩নং হানারচর ইউনিয়ন শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা বলেন।
শাখা সভাপতি  হাফেজ মুহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা সভাপতি, ডা. বেলাল হোসাইন, সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি সেলিম হোসাইন, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ
সম্মেলনে ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি হিসেবে হাফেজ মুহাম্মদ মনির হোসেনকে সভাপতি, মুহাম্মদ শফিকুল ইসলাম সহসভাপতি, সেক্রেটারি মুহাম্মদ মাইনুদ্দীন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ ফিরোজ আলমের নাম ঘোষণা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা