চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৩ | ৯:০৮
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মরিয়ম আক্তার (১০) ও নুসরাত (৮) নামের দুই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের খান বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
শিশু মরিয়ম আক্তার ওই বাড়ির চান মিয়া খানের মেয়ে এবং নুসরাত চান মিয়ার ভাই সেলিম খানের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্বজনরা জানান, দুপুরে মরিয়ম ও নুসরাত দুই বোন একসাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়। এদের মধ্যে মরিয়ম আক্তার সাঁতার জানলেও নুসরাতের সাঁতার জানেনা। গোসল করার সময় হঠাৎ ৮বছর বয়সী নুসরাত আক্তার পানিতে তলিয়ে যেতে দেখে বড় বোন মরিয়ম আক্তার তাকে বাঁচাতে এগিয়ে যায়। নুসরাত প্রাণে বাঁচার জন্য বড় বোন মরিয়মকে জড়িয়ে ধরলে এতে দুজনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির অন্যান্য লোকজন তাদেরকে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মনসুর আহমেদ কাউসার বলেন, পানিতে পড়া ওই দুই শিশুকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আনার পর তাদের পরীক্ষা করে তাদেরকে মৃত দেখতে পাই।
তিনি আরো বলেন, শিশুরা খেলাধুলা করার ক্ষেত্রে আমাদের সকলকেই সচেতন হওয়ার দরকার। বিশেষ করে শিশুরা যখন পুকুরে গোসল করতে যায় এই বিষয়ে অভিভাবকদের বেশি দৃষ্টি দেয়া প্রয়োজন।
পরে স্বজনরা হাসপাতাল থেকে তাদের দুই শিশুর মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা