বিএনপি ভিক্ষার টাকায় বাজেট দিত, আ.লীগ দেয় জনগণের টাকায়: আইনমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৩ | ৪:৩২
Link Copied Successfully!

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি ভিক্ষা করা টাকা দিয়ে বাজেট দিত; আজকে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করেছে।

আনিসুল হক বলেন, আমি বাজেট সম্পর্কে আপনাদের একটা ইতিহাস বলি, তা হলো— ২০০৬ সালে বিএনপি সাহেবদের সময়ে বাজেট দিয়েছিলেন ৬৩ হাজার কোটি টাকার প্লাস সামথিং অর্থাৎ ৬৩ হাজার কোটি টাকার একটু বেশি। আর গতকালকে (আওয়ামী সরকার) যে বাজেট ঘোষণা করেছে, তা হচ্ছে— ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ওনারা (বিএনপি) বাজেট দিতেন দাতা দেশগুলো থেকে ভিক্ষা করে। তখন বিএনপি দাতাদেশগুলোকে বলত ‘ডোনার’। ওনারা ছিলেন বিএনপির ডোনার। আর তাদের মিটিং হতো প্যারিসে, বাংলাদেশে নয়।

বিজ্ঞাপন

এ সময় আইনমন্ত্রী বলেন, আমি ওই বড় বড় রাষ্ট্রগুলোর নাম বলতে চাই না, দাতাদেশগুলো বিএনপিকে বলত, আপনাকে আমরা কত টাকা ভিক্ষা দেব? তখন কেউ বলত ৫ মিলিয়ন, কেউ বলত ফাইভ হান্ড্রেড মিলিয়ন, এই করে করে সব টাকা-পয়সা একত্রিত করে ভিক্ষার টাকা যখন একসঙ্গে হতো, তখন বোঝা যেত যে কত টাকার বাজেট দেওয়া যেতে পারে। আর ওই বাজেটের মধ্যে লেখা থাকত ৬৩ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে ৮০ শতাংশ আসবে (শতকরা ৮০ টাকা)  বিদেশ থেকে, আর ২০ টাকা দেবে দেশের জনগণ।

তিনি বলেন, আজকে সেই চিত্র পাল্টে গেছে, গতকালকে আওয়ামী লীগ সরকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরও আমরা বলতে পারি শতকরা ৮৩ টাকা বাংলাদেশের জনগণ দেবে এ বাজেটে। আর মাত্র শতকরা ১৭ টাকা আসবে বিদেশ থেকে।

আনিসুল হক বলেন, আজ আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি। আমাদের কেউ আর দাবায়া রাখতে পারবে না।

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা