অল্প আমল অধিক সওয়াব

দোয়া কবুলের ১০ শর্ত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২২, ২০২৩ | ৫:৪৩
Link Copied Successfully!

-আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা। নবি (সা.) বলেন, ‘যখন প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবে। যখন সাহায্য চাইবে তখন শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবে।’ [সুনানে তিরমিজি (২৫১৬)।

-দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করা। হাদিসে এসেছে, ‘তোমাদের কারও দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়া করে বলে যে, আমি দোয়া করেছি। কিন্তু আমার দোয়া কবুল হয়নি।’ [সহিহ বুখারি (৬৩৪০) ও সহিহ মুসলিম (২৭৩৫)]

-দোয়ার মধ্যে পাপের কিছু না থাকা।

বিজ্ঞাপন

-আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে দোয়া করা। নবি (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা বলেন, ‘আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন।’ [সহিহ বুখারি (৭৪০৫)]

-দোয়াতে মনোযোগ থাকা। নবি (সা.) বলেন, ‘তোমরা জেনে রাখ, আল্লাহ কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না।’ সুনানে তিরমিজি (৩৪৭৯)

-খাদ্য পবিত্র (হালাল) হওয়া। ইবনুল কাইয়্যেম (রহ.) বলেন, হারাম ভক্ষণ করা দোয়ার শক্তিকে নষ্ট করে দেয় ও দুর্বল করে দেয়।

বিজ্ঞাপন

-দোয়ার ক্ষেত্রে কোনো সীমালঙ্ঘন না করা। আল্লাহ বলেন, ‘তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাক। নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।’ [সূরা আরাফ, আয়াত : ৫৫]।

-ফরজ আমল বাদ দিয়ে দোয়াতে ব্যস্ত না হওয়া।

-দোয়া কবুল হওয়ার সময় দোয়া করা- যেমন : তাহাজ্জুদের সময়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, আসরের নামাজের পর সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত। এ ছাড়া হালকা বৃষ্টির সময় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দোয়া।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা