মেসিকে সৌদি আরবের নতুন প্রস্তাব—১ বছরের জন্য ৬০০০ কোটি টাকা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৮, ২০২৩ | ১০:০০
Link Copied Successfully!

লিওনেল মেসিকে ফিরিয়ে নিতে নানা রকমের অঙ্ক কষছে বার্সেলোনা। প্রায় প্রতিদিনই এ নিয়ে বিভিন্ন খবরও আসছে। এর মধ্যেই লা লিগা সম্প্রচারকারী প্রতিষ্ঠান মিডিয়াপ্রোর প্রধান জাউমে রুরেস দাবি করেছেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে পেতে নতুন প্রস্তাব দিয়েছে সৌদি আরব। নতুন সেই প্রস্তাবে অর্থের পরিমাণ বেড়েছে।

রুরেসের দাবি, মেসিকে ১ বছরের জন্য ৫০ কোটি ইউরো দেবে সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা।

এর আগে জানা গিয়েছিল, মেসিকে ২ বছরের জন্য পেতে সৌদি আরব ৪০ কোটি ইউরো দেবে। বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, আগামী মৌসুমে সৌদি আরবের ফুটবলে খেলার চুক্তি সেরে ফেলেছেন মেসি। এ খবর অবশ্য উড়িয়ে দিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি বলেছিলেন, তাঁর ছেলের সঙ্গে কোনো ক্লাবের চুক্তি হয়নি।

বিজ্ঞাপন

মেসি সৌদি আরবের ফুটবলে খেলার চুক্তি সেরে ফেলেছেন, এমন খবর আসার পরও অবশ্য তাঁর সম্ভাব্য গন্তব্য নিয়ে গুঞ্জন থামেনি। এর মধ্যে বার্সেলোনা লা লিগার শিরোপা জয় নিশ্চিত করার পর ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তাকে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন—মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে কতদূর এগিয়েছে তারা।

এই প্রশ্নের উত্তরে সরাসরি কিছু বলেননি লাপোর্তা। তবে দলবদল খবরের নির্ভরযোগ্য সূত্র স্কাই স্পোর্টস ইতালির সাংবাদিক ফাব্রিজিও রোমানো টুইট করেছিলেন, লাপোর্তা মেসিকে বার্সায় ফেরাতে সম্ভাব্য সবকিছুই করতে চায়।

স্পেনের কাদেনা সের রেডিওতে রুরেসও একই কথা বলেন, ‘আমি মনে করি, সৌদি আরবের দিক থেকে বছরে ৫০ কোটি ইউরোর বেশি অর্থের প্রস্তাবের পরও তার বার্সেলোনায় ফেরার সম্ভাবনা আছে।’ কেন তিনি এমনটা মনে করছেন, সে ব্যাখ্যাও দিয়েছেন রুরেস, ‘প্যারিসের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। এ ছাড়া সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদো কী করছে, আর এর বিনিময়ে সে কী পাচ্ছে, এটাও সবাই দেখছে।’

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে