ভেজাল শিশু খাদ্য উৎপাদন, দুই লাখ টাকা জরিমানা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৮, ২০২৩ | ৬:৫৬
Link Copied Successfully!

অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে রাজধানীর উত্তরখানের উজামপুরে অভিযান চালিয়েছে বিএসটিআই।

 

বৃহস্পতিবার দুপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল জুস জব্দ ও ধ্বংস করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। অনুমোদন ছাড়াই এগুলো বাজারজাত করছে তারা। শুধু পানি, চিনি আর কেমিক্যাল দিয়েই তৈরি হচ্ছে শিশু খাদ্য। আর এসব ভেজাল খাদ্যগুলোই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় দোকান থেকে কিনে খাচ্ছে শিশুরা। এতে অসুস্থ হয়ে পড়ছে এসব কোমলমতি শিশুরা।

বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, অন্তত ২২ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন করে আসছে কারখানাটি। এর বেশিরভাগই শিশুখাদ্য রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- আইস ললি, আইস পপ, অরেঞ্জ ড্রিংকস, লিচি ড্রিংকস, মিল্ক ক্যান্ডি, ম্যাংগো ক্যান্ডি, ডেইরি মিল্কসহ বিভিন্ন ধরনের জুস।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কারখানার মালিক শহিদুল ইসলাম। তবে ভেতরে চারজন কর্মচারীকে পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়। এরপর মালিকের প্রতিনিধিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নগদ টাকা পরিশোধ করে কারখানাটি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা