চাঁদপুর পৌরসভার ইসলামী আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Default User
এইচ এম নিজাম
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২০ | ৩:৫৯
Link Copied Successfully!
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার ১৫ নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ১৫ নং ওয়ার্ডের ব্যাংক কলোনী দারুন নূর কমপ্লেক্সে ইসলামী আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের ১৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবু ইউসুফ এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন চাঁদপুর পৌর শাখা  সভাপতি মাওলানা মুফতি আবু নাঈম তানভীর।
তিনি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস দুর্নীতি লুটতরাজ ও অপশাসন বন্ধ করতে ইসলামী আন্দোলনকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। রাষ্ট্র ক্ষমতায় ইসলামী আন্দোলন আসলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। দুর্নীতি-দুঃশাসন বন্ধ হবে। মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে। ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, সাম্য মানবিক, সাম্প্রদায়িক সম্প্রীতির, উন্নয়নশীল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয় এগিয়ে যেতে হবে।
১৫ নং ওয়ার্ড সেক্রেটারী মামুন গাজীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন চাঁদপুর পৌর শাখার সেক্রেটারি মোহাম্মদ শরীফ মৃধা, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহসানুল্লাহ ঢালী সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে ইসলামী আন্দোলন চাঁদপুর পৌর ১৫ নংওয়ার্ডে ২ হাজার ২০/২১ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি মাওলানা আবু ইউসুফ, সহ-সভাপতি মোহাম্মদ হাবিব, সেক্রেটারী মোঃ মামুন গাজী, জয়েন্ট সেক্রেটারি হাফেজ সাকিবুল ইসলাম ও  শাজাহান মৃধা সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা