আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৯, ২০২৩ | ১১:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরে শুদ্ধ সংস্কৃতি চর্চার অনন্য প্রতিষ্ঠান আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের আয়োজনে ১৬২তম রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। ৮মে সোমবার বিকেল চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়। ‘গান-কবিতা-নৃত্য-কথনে কবীন্দ্র রবীন্দ্রনাথ স্মরণ’ শীর্ষক এ অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত। প্রথমে শিশুশিল্পীদের সম্মেলক গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে আনন্দধ্বনীর শিক্ষার্থী ও শিল্পীরা দলগত এবং এককভাবে তাদের আবৃত্তি-নৃত্য-গীত পরিবেশন করেন।

সান্ধকালীন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সভাপতি মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং ক্ষমা বণিক ও আবু বকর সিদ্দিকের যৌথ উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিল্পচুড়ার সভাপতি মাহাবুবুর রহমান সেলিম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন চাঁদপুর জেলা শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, জাগরণ সংস্কৃতি কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের শিক্ষক নুপুর বিশ্বাস প্রমুখ।

বিজ্ঞাপন

সঙ্গীতানুষ্ঠান পরিচালনায় ছিলেন আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের চয়ন সাহান, মহিমা লোদ, নিবেদিতা দাস ও মমতাজ আক্তার। ১৬২তম রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সাধারণ সম্পাদক রফিক আহমেদ মিন্টু।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা