ভিডিও প্রতিবেদন দেখতে ক্লিক করতে পারেন

চাঁদপুরে বোরো ধান ব্লাস্ট রোগে আক্রান্ত : দিশেহারা কৃষকেরা (ভিডিওসহ)

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৭, ২০২৩ | ১১:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। ইতিমধ্যে জেলায় আবাদকৃত জমির ১৪ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। তবে মৌসুমের শেষ সময়ে এসে আধা-পাকা ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। আক্রান্ত অধিকাংশ জমিতে ধানের চেয়ে চিটার পরিমান বেশি। এতে ব্যাপক লোকসানের মুখে প্রান্তিক কৃষক। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। আর কৃষি বিভাগ বলছে, দীর্ঘদিন একই জাতের বীজ ব্যবহার করায় নির্ধারিত কিছু জাতে কমেছে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই আগামী মৌসুমে উন্নত জাতের ধানের বীজ চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে।

চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার কৃষক আসলাম খান। ১ একর জমিতে চাষ করা ধানের ফলন দেখে আশা করেছিলেন এবছর ৫০ মন ধান পাবেন। কিন্তু শেষ মুহূর্তে ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে চিটা হওয়ায় পাচ্ছেন মাত্র ১২ থেকে ১৫ মন। তার মতো চাঁদপুরের এমন অনেক কৃষকেরই একই অবস্থা।

এ বছর চাঁদপুরে বোরো মৌসুমে ধানের আবাদ হয়েছে প্রায় ২৫ জাতের। তবে কিছু কিছু উন্নত জাতের বীজে ফলন ভালো হলেও ব্রিধান-২৮ ও ২৯ জাতের বীজ শেষ মূহুর্তে ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। প্রতিটি জমির দুই তৃতীয়াংশ ধান চিটা হয়েছে বলে দাবি কৃষকদের। এতে আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন তারা। যদিও অতীতে কখনো এমন হয়নি বলে দাবি তাদের।

বিজ্ঞাপন

এদিকে হতাশা নিয়েও গো খাদ্যের আশায় ক্ষতিগ্রস্ত কৃষক কাটা শুরু করেছেন আধা পাকা ধান। তাই সরকারের কাছে কৃষি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা।

উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী বলেন, চাঁদপুরে এ বছর ৬৩ হাজার ১৮৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যার মধ্যে ব্রিধান-২৮ চাষাবাদ হয়েছে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে। আর ব্রিধান-২৯ চাষাবাদ হয়েছে ১৭ হাজার হেক্টর জমিতে। যা জেলার মোট চাষাবাদের প্রায় ৪০ শতাংশ। তবে চাষাবাদকৃত জমির ব্রিধান-২৮ জাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। সমস্যা সমাধানে আগামী মৌসুমী বিষয়টিকে গুরুত্ব দিয়ে অন্যান্য উন্নত জাতের উচ্চ ফলনশীল ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে।

বিজ্ঞাপন

কৃষি বিভাগের তথ্য মতে, এবছর জেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লক্ষ ৪৬ হাজার ৪২১ মে. টন। তবে ধানের কয়েকটি জাতে সমস্যা হলেও উফশী জাতগুলোর মধ্যে ব্রি-৫৮ ধান, ব্রি-৬৭ ধান, ব্রি-৬৯, ব্রি-৮৯ এবং ব্রি-৯২ জাতের ফলন ভালো হওয়ায় নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রায় কোন প্রভাব পড়বে না দাবি কৃষি অধিদপ্তরের।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা