মরহুম আলী আশরাফ দুলাল স্মৃতি স্মরণে মিনি ক্রিকেট টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন মাতৈন একাদশ, রানার্সআপ নাইন স্টার হাজীগঞ্জ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২৩ | ৮:০৯
Link Copied Successfully!

মরহুম আলী আশরাফ দুলাল স্মৃতি স্মরণে মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় মাতৈন একাদশ চ্যাম্পিয়ন ও নাইন স্টার হাজীগঞ্জ রানার্সআপ হয়েছে।

মরহুম আলী আশরাফ দুলাল স্মৃতি স্মরণে মিনি ক্রিকেট টুর্নামেন্ট ১৬টি দল অংশগ্রহণ করে। নাইন স্টার হাজীগঞ্জ ও মাতৈন একাদশ ফাইনালে অংশ গ্রহণ করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুদিয়া মিয়া বাড়ী মাঠে ফাইনাল রাউন্ডে ৬ ওভার করে ১২ওভারে খেলা সম্পন্ন হয়।

চ্যাম্পিয়ন দল মাতৈন একাদশ’কে পুরুষ্কার (নগদ অর্থ) ২০ হাজার টাকা প্রদান ও রানার্সআপ নাইন স্টার হাজীগঞ্জ’কে (নগদ অর্থ) ১৫ হাজার টাকা প্রদান করেন অতিথি বৃন্দ।

মিনি ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা করেন সানরাইজ ক্লাব সুদিয়া।

বিজ্ঞাপন

সানরাইজ ক্লাব সুদিয়া’র সভাপতি ফয়সাল ইবনে আশরাফ রাজু’র সভাপতিত্বে ও মোজাম্মেল হোসেন শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মীর, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন সবুজ, ইউপি সদস্য মোস্তফা আহমেদ, মান্নান মিয়া, ইঞ্জি: জালাল উদ্দীন তালুকদার, মনির হোসেন বুলবুল প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা