খুলনা ও সাতক্ষীরার জেলেরা নিধন করছে চিংড়ি মাছের রেনু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৩ | ১০:৫০
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার হানারচর ও চান্দ্রা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে রাতের বেলা এবং ভোরে প্রকাশ্যে অবাধে ধরা হচ্ছে চিংড়ি মাছে রেনু পোনা। জাটকা রক্ষার অভিযানে ব্যস্ত থাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চিংড়ি রেনু ধরে খুলনা ও সাতক্ষিরা জেলায় পাচার করা হচ্ছে।

রবিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ওই এলাকার মেঘনা নদী উপকূলীয় বাখরপুর গুচ্ছ গ্রামে গিয়ে দেখা মিললো, সাতক্ষীরা জেলা থেকে আসা চিংড়ি রেনু ধরার কাজে নিয়োজিত প্রায় অর্ধশতাধিক জেলে। তারা দুই মাসের জন্য এই গুচ্ছগ্রামে এসে কয়েকভাবে সরকারি ঘরে আশ্রয় নিয়েছে। আবার কয়েকটি গ্রুপ খোলা আকাশের নীচে তাবুর মতো করে থাকছে।

চিংড়ি রেনু পোনা ধরে এনে আশ্রয় কেন্দ্রের পুকুরে জমা করে রাখছে ড্রাম ও জালের মধ্যে। তাদের এই কাজে সহযোগিতা করছে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা তাজুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা শাহ আলম সহ বেশ কয়েকজন। অভিযোগ রয়েছে, শাহ আলম ও তাজুল ইসলামসহ কয়েকজন টাকার বিনিময়ে তাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন।

বিজ্ঞাপন

এই বিষয়ে তাজুল ইসলাম ও শাহ আলম জানান, আমরা আশ্রয় না দিলেও তারা কোন না কোনভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিল করে চিংড়ির রেনু পোনা ধরবে। আমরা তাদের কাছ থেকে কোন আর্থিক সুবিধা নেই না। যারা বলছে এটা মিথ্যা কথা।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুর ইসলাম বলেন, নিষেধাজ্ঞার সময় যে কোন মাছ ধরাই সম্পূর্ণ নিষেধ। যারা চিংড়ি রেনুপোনা ধরছে তাদের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা