ডা. জাফরুল্লাহর তৃতীয় জানাজা সম্পন্ন, সাভারে দাফন শুক্রবার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৩ | ৪:০০
Link Copied Successfully!

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটার দিকে তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি সৈয়দ এমদাদ উদ্দীন।

জানাজার আগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিক চৌধুরী বলেন, আমার বাবা মারা গেছেন। তার সঙ্গে যদি কারও লেনদেন থাকে, যদি কেউ কিছু পেয়ে থাকেন, তাহলে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু দেশ স্বাধীন হলেও তার যুদ্ধ শেষ হয়নি। তার যুদ্ধ শেষ নিঃশ্বাস পর্যন্ত চলেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমার বাবার সারা জীবনের স্বপ্ন ছিল, তার দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করে যাবেন। আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দান করতে করতে চেয়েছিলাম। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করেছি। তবে তারা সম্মান দেখিয়ে বলেছে, বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন না। তারা শ্রদ্ধা থেকে এটি জানিয়েছেন। আমাদেরও আর এখানে আর কিছু করার নেই। তাই আগামীকাল সাভারে (গণস্বাস্থ্য কেন্দ্রে) জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।

জানাজার নামাজ শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।

এর আগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমন্ডির বাসভবনে প্রথম ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা