চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৩ | ৯:১৩
Link Copied Successfully!

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মঙ্গলবার চাঁদপুর রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে ইফতার পূর্ব এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল হোসাইন, শাহারাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু ও মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, সদর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান।

দোয়া ও ইফতারে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের জি এম শাহীন, রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির।

বিজ্ঞাপন

এছাড়া আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কোষাধাক্ষ তালহাজুবায়ের, প্রচার সম্পাদক ওয়াদুদ রানা, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোরশেদ আলম, দৈনিক সংবাদ এর সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক শপথ এর যুগ্ম সম্পাদক ওমর ফারুক, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইকবাল বাহার, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচ এম নিজামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সহ-সভাপতি এস এম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদশা ভূঁইয়া, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ডা. পীযূষ কান্তি বড়ুয়া, কবি ইকবাল ফারভেজ, তরুণ কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সুস্থতা কামনা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, আল ইমরান শোভনের সাথে সকল পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক রয়েছে। তিনি সবসময় সমাজের বিভিন্ন উন্নয়ন, অসঙ্গতি, অনিয়ম তুলে ধরেছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। এ সময় অতিথিবৃন্দ সাংবাদিক আল ইমরান শোভনের জন্য যেকোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা