প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৩ | ৯:০৬
Link Copied Successfully!
মহান স্বাধীনতা দিবসে কটুক্তি, হলুদ সাংবাদিকতা ও Child exploitation (শিশু শোষণ) এর অপরাধে মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে চাঁদপুরে মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে শহরের শপথ চত্তরে এলাকায় এ মানববন্ধন করে চাঁদপুর জেলার সচেতন শিক্ষার্থীরা।
চাঁদপুর জেলার সচেতন শিক্ষার্থীদের মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, শহর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম-আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, আশেকে রাসুল জাওয়াদ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক মো. সাইফ হোসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি ছোট্ট শিশুকে মাত্র ১০ টাকা হাতে তুলে দিয়ে সম্পূর্ণ একটি মিথ্যা গল্প সাজিয়ে আরেকটা গল্প বানানোর চেষ্টা করেছে প্রথম আলো। কিন্তু সচেতন মানুষদের প্রতিবাদ-প্রতিরোধের মুখে সেই মিথ্যাটি আর প্রতিষ্ঠিত করতে পারেনি প্রথম আলো। ১৯৭২ থেকে ৭৫ সালের পুরো সময় ধরে- এ ধরনের অপপ্রচারের মাধ্যমে ১৫ আগস্টের ক্ষেত্র প্রস্তুত করেছিল সাম্রাজ্যবাদের এদেশিয় দালাল গং। মিথ্যা গুজব চালিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করা অবশ্যই অপরাধ। কিন্তু তার চেয়েও বড় অপরাধ ‘child exploitation’ বা শিশু শোষণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে একটি শিশুকে দিয়ে পরিকল্পিতভাবে বিতর্কিত কথা বলানো রাষ্ট্রদ্রোহিতার আইনেও পড়ে। আমরা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে জানাই।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোলাইমান রাজু, সহ-সভাপতি ইমরান খান শাওন, মো. সোহান ভূঁইয়া, ইসমাইল, ছাত্র রাজু, রাকিব, কাকন গাজী, কাদির, মোস্তফা, সানি, হৃদয়সহ আরো অনেকে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা