নতুন চেয়ারম্যানের বাড়ীতে গেলো বীর মুক্তিযোদ্ধার ঘাটলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২, ২০২৩ | ৯:৫৫
Link Copied Successfully!
বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরেরে নামের ঘটলা এখন নতুন চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বাড়ীর পুকুরে বসানো নেমপ্লেট এটি। -- পপুলার বিডিনিউজ

নতুন চেয়ারম্যানের বাড়ির পুকুরে এখন দুটি পাকা ঘাটলা। একটি নতুন, আরেকটি পুরোনো। নতুন ঘাটলার নেমপ্লেটে লেখা ‘বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এর বাড়ির সামনে গণঘাটলা নির্মাণ’। বিপত্তি বেঁধেছে এই নেমপ্লেট বসানোর পর। যে পুকুরে ঘাটলাটি নির্মাণ হয়েছে, সেটি কোনো মুক্তিযোদ্ধার নয়। এটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়ার বাড়ি। আর বরাদ্দটি ছিল বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহেরের নামে। এলাকায় শোরগোল উঠেছে, নয়া চেয়ারম্যান শপথ গ্রহণ না করতেই মুক্তিযোদ্ধার ঘাটলা নিয়ে গেলেন নিজের পুকুরে! তবে নির্মাণকারীরা বলছেন, এটি স্রেফ একটি ভুল।

সরেজমিন অনুসন্ধানে গেলে এলাকাবাসী জানান, দুই আবু তাহেরই ইছাপুরা গ্রামের বাসিন্দা। একজন নতুন চেয়ারম্যান আরেকজন মুক্তিযোদ্ধা কমান্ডার। চেয়ারম্যানবাড়ির ঘাটলায় নেমপ্লেটে ‘মুক্তিযোদ্ধা’ দেখে তারা বিভ্রান্ত হয়েছেন।

ইছাপুরা গ্রামের প্রধানীয়া বাড়ীতে নতুন ঘটলা

চেয়ারম্যানের বাবা নুরুল ইসলাম প্রধানীয়া পপুলার বিডিনিউজকে বলেন, ‘ঠিকাদার এসে আবু তাহের প্রধানীয়ার বাড়ি কোনটা জানতে চায়। তখন জায়গা দেখিয়ে দিই। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। নেমপ্লেট বসানোর পর সেখানে লেখা বীর মুক্তিযোদ্ধা। আমার ছেলে বীর মুক্তিযোদ্ধা না।’

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের বিষয়টি জেলা পরিষদে জানিয়েছেন। তিনি পপুলার বিডিনিউজকে বলেন, ’গত বছর ২ এপ্রিল জেলা পরিষদে তিনি একটি পাকা ঘাটলার আবেদন করেন। কয়েকদিন আগে জানতে পারেন নতুন চেয়ারম্যানের বাড়িতে একটি পাকা ঘাটলা নির্মাণ হয়েছে।’ তিনি ইতোমধ্যে জেলা পরিষদের কাছে এটি মৌখিক অভিযোগ করেছেন বলে জানান।

নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া এ বিষয়ে মোবাইল ফোনে বলেন, ‘ঘাটলাটি নির্মাণের সময় আমার জানা ছিল না। আমি বাড়িতে থাকি না। মা-বাবা ও ভাইয়েরা থাকেন।’ ঘাটলাটি কার ইশারায় সঠিক স্থানের বদলে এখানে নির্মাণ হয়েছে, জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

আর জেলা পরিষদের প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলছেন, ‘এটি একটি মিসটেক হয়েছে। আমরা পদক্ষেপ নেব। ঠিকাদারের এখানে দোষ নেই। দোষ হলো যারা তথ্য দিয়েছে। মূলত অপরাধটা করেছেন চেয়ারম্যানের বাবা। তিনি ঠিকাদারকে ভুল তথ্য দিয়েছেন।’

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বরাদ্দে গণঘাটলাটি নির্মাণ হয়েছে জানিয়ে তিনি বলেন, ’এখন এই ঘাটলাটি তো আর ভাঙা যাবে না।’ তারা বীর মুক্তিযোদ্ধার বাড়িতে একটি নতুন ঘাটলা বরাদ্দ দেবেন বলে তিনি জানান।

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব