চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে যুবক নিহত, শিশু’সহ আহত ছয়

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩১, ২০২৩ | ৪:৫৭
Link Copied Successfully!

চাঁদপুর-রায়পুর সড়কে সদর উপজেলার নিজগাছতলা এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং শিশুসহ ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বয়স আনুমানিক (৩০)। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। তার পরনে প্যান্ট ও শার্ট ছিল।

শুক্রবার আনুমানিক বেলা সোয়া ২টার দিকে নিজ গাছতলা কাদির গাজীর মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনাটি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ।

আহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাজিয়া গ্রামের মীর মাঝির ছেলে আবদুল মাজেদ মাঝি (৬০), রায়পুরের অটোরিকশা চালক মো. আলাউদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা আরেকজন পুরুষ যাত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক।

এছাড়া অন্য আহতরা হলেন-অজ্ঞাতনামা আরেক যাত্রী, আহত মাজেদ মাঝির স্ত্রী পেয়ারা বেগম (৫০) ও তাদের সঙ্গে থাকা ৪ বছর বয়সী শিশু। তবে শিশুটির বড় ধরণের কোন ক্ষতি হয়নি বলে জানান চাঁদপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

ঘটনাস্থল এলাকার ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, জুমআর নামাজের শেষে দুর্ঘটনায় ঘটে। আনন্দ পরিবহনের বাসটি চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে রায়পুরের উদ্দেশ্যে এবং সিএনজি চালিত অটোরিকশা রায়পুর থেকে চাঁদপুরে প্রবেশ করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

হাসপাতালের মেডিকেল অফিসার মিজানুর রহমান বলেন, যাত্রী মাঝা মাঝি, চালক আলাউদ্দিন ও অপর পুরুষ যাত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, বাস-সিএনজি জব্দ আছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা