প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Default User
 স্পোর্টস ডেস্ক 
আপডেটঃ মার্চ ২৭, ২০২৩ | ১১:৫২
Link Copied Successfully!

চট্টগ্রামে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথমটিতে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি ২০ মিলিয়ে টানা ছয় জয়। আইরিশদের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত না হলে সংখ্যাটা সাত হতে পারত। 

ফেভারিট হিসাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

ইংলিশ সিরিজে ভালো করেছেন লিটন দাস ও রনি তালুকদার। ফলে ওপেনিংয়ে এই দুই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় মোটামুটি নিশ্চিত।

বিজ্ঞাপন

এদিকে ফর্মহীনতার কারণে দল থেকে ছিটকে গেছেন আফিফ হোসেন। জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মিরাজ। তাতে দলে জায়গা পক্ত হয়েছে তার। তবে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে চোটে পড়ে প্রথম দুটি ম্যাচ মিস করেছেন তিনি।

বল হাতে অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। তার সঙ্গে থাকতে পারেন নাসুম আহমেদও। অথবা এই দুজনের বদলে একজন বেশি ব্যাটসম্যান নিয়ে খেলতে চাইলে দলে জায়গা পেতে পারেন জাকের আলী।

পেসার হিসেবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে। এই তিনজনের মধ্যে শরিফুল ইসলামও জায়গা করে নিতে পারেন। সেক্ষেত্র বাদ পড়তে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ। তবে প্রথম ম্যাচে দ্য ফিজকেই বেশি প্রাধান্য দেয়া হতে পারে।

বিজ্ঞাপন

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন