চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৬, ২০২৩ | ৯:৩০
Link Copied Successfully!
শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ সর্বস্তরের জনগণ -- পপুলার বিডিনিউজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ ‘অঙ্গীকার’ পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ সর্বস্তরের জনগণ।

রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গীকার এলাকায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এর আগে জেলা সদরের সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকারে পুষ্পস্তবক অর্পন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এরপর জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ প্রশাসনের পক্ষে এসপি মো. মিলন মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

অঙ্গীকারে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, সিআইডি চাঁদপুর জেলা, পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই), চাঁদপুর জিআরপি থানা, চাঁদপুর পৌর আওয়ামী লীগ, চাঁদপুর সিভিল সার্জন, চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, চাঁদপুর জেলা যুব মহিলা লীগ, যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর, চাঁদপুর জেলা শিক্ষা অফিস, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, বিএমএ চাঁদপুর, স্বাচিপ চাঁদপুর, পরিবার পরিকল্পনা বিভাগ চাঁদপুর, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চাঁদপুর জেলা, সরকারি আইন কর্মকর্তা চাঁদপুর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুর, জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখা, জেলা আনসার ও ভিডিপি, গণপূর্ত চাঁদপুর, চাঁদপুর জেলা ছাত্রলীগ, চাঁদপুর প্রেসক্লাব, এলজিইডি চাঁদপুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর, বিআইডাব্লিউটিএ চাঁদপুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা