চাঁদপুর ও দেশের বিভিন্ন স্থানে একাধিক খুন এবং ডাকাতদলের প্রধান আসামি আটক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৩ | ৪:১২
Link Copied Successfully!

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক খুন এবং দস্যুতার দুর্ধর্ষ আসামি, আন্ত জেলা ডাকাতদলের প্রধান নূর নবীকে আটক করেছে চাঁদপুর পিবিআই।

২৪ মার্চ শুক্রবার ভোররাতে কুমিল্লার দেবীদ্বারে অভিযান চালিয়ে ভয়ংকর এই অপরাধীকে আটক করা হয়।

দুর্ধর্ষ ডাকাত সর্দার নূর নবীর বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পশ্চিম বড়ঢেল গ্রামে। তার বাবার নাম গিয়াসউদ্দিন। তবে বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লায় ডাকাতি, গরু লুট এবং খুন-খারাবি করত নূর নবী। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, চাঁদপুরের মতলব দক্ষিণে অজ্ঞাতপরিচয় একটি লাশের সূত্র ধরে তদন্ত শুরু করে পিবিআই। গত ২৮ ফেব্রুয়ারির সেই ঘটনার পর মূল খুনিকে ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। কখনো চট্টগ্রাম, আবার কখনো নারায়ণগঞ্জে পিবিআই অভিযান চালায়। পিবিআইয়ের অভিযান টের পেয়ে অবস্থান পরিবর্তন করতে থাকে ডাকাত নূর নবী। তবে শেষ রক্ষা হয়নি তার। সর্বশেষ শুক্রবার ভোররাতে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার মোহনা আবাসিক এলাকা থেকে আটক করা হয় তাকে।

মূলত গত ২৮ ফেব্রুয়ারি মতলবে পাওয়া লাশটি ছিল ডাকাত নূর নবীর সহযোগী নোয়াখালীর দেলোয়ার হোসেন মিলনের। একটি ডাকাতির মালামাল ভাগাভাগি এবং পরে পুলিশকে জানিয়ে দেওয়ার অপরাধে চট্টগ্রাম থেকে ডেকে এনে সহযোগীদের নিয়ে মিলনকে হত্যা করে নূর নবী।

চাঁদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, তারপরই খুনের রহস্য এবং এর প্রধান পরিকল্পনাকারীকে আটক করতে সক্ষম হয় পিবিআই।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা