তরপুরচন্ডী সেনের দীঘীরপাড়ে অগ্নিকাণ্ড ইউএনও এবং ইউপি চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ১০:১০
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের সেনের দীঘির পাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২২ মার্চ বুধবার বিকেল ওই এলাকার গাজী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ওই বাড়ির আনোয়ার গাজী এবং তার দুই পুত্রের ৩টি ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।  আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনার সর্বোচ্চ চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ছুটে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার সময় পরিবারের লোকজন ঘরে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

স্থানীয় ওয়ার্ড মেম্বার আরশাদ মোল্লা জানান, অগ্নিকাণ্ডে আনোয়ার গাজী এবং তার দুই পুত্র সোহাগ গাজী ও নাঈম গাজী ৩টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, ফার্নিচার, স্বর্ণালংকার এবং একটি মোটরসাইকেল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা সাহানাজ ও তরপুরচন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।

তারা অসহায় পরিবারগুলোকে সমবেদনা জানান। পাশাপাশি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩টি পরিবারকে নগদ ৬ হাজার টাকা করে ১৮ হাজার টাকা এবং ২ বান করে টিন ও খাদ্য সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন

এছাড়া তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর ব্যক্তিগত অর্থে ৩টি পরিবারকে রমজানের বাজারসহ খাদ্য সহায়তা প্রদান করেন।

এ সময় এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা