টাকা ধার নিয়ে প্রতারণা করলেন মতলবের ওমর ফারুক !

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৮, ২০২৩ | ১০:৩১
Link Copied Successfully!
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর এলাকার মোঃ আলী আর্শ্বাদ শেখের ছেলে মোঃ ওমর ফারুক কচুয়া উপজেলার মাছিমপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে ডাঃ মোঃ কামাল উদ্দিন এর কাছ থেকে ৩ লক্ষ টাকা ধার নিয়ে অদ্যবদী পর্যন্ত পরিশোধ না করে প্রতারনা করে আসছে। এ বিষয়ে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং- ৪৭৮/২০২২ইং।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ওমর ফারুক কচুয়া ট্রমা হসপিটালে কাজ (সিজার) করার সুবাধে এবং কচুয়া বাজারে ডাঃ কামাল উদ্দিন এর দোকান থাকায় পূর্ব পরিচিত ছিলো। এ সুবাধে ১ সপ্তাহের মধ্যে পরিশোধের কথা বলে ডাঃ কামাল উদ্দিন এর কাছ থেকে ২০১৯ সালে ৩ লক্ষ টাকা হাওলত নেন ওমর ফারুক। কিন্তু টাকা পরিশোধের সময় অতিবাহিত হলেও ওমর ফারুক টাকা পরিশোধ না করে কালক্ষেপন করতে থাকে। কামাল উদ্দিন টাকার ব্যাপারে বহুবার তাগাদা দিলে ২০২২ সালের ২৪ জুলাই ওমর ফারুক এর নামীয় এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক মতলব দক্ষিণ উপজেলা নারয়ায়পুর শাখার ৩লক্ষ টাকার একটি চেক প্রাদান করেন। যার হিসাব নং- ১১১১১১০০০১০৭৩৭, চেক নং- ৫১৬৮১৯৩।
উল্লেখিত চেক খানা ওই দিন ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিল থাকায় এর পরদিন ২৫ জুলাই নগদায়ন না হয়ে প্রত্যাখাত হয়।
পরবর্তিতে চেকখানা ডিজঅনারের বিষয়ে ওমর ফারুককে ২০২২ সালে ১৬ আগষ্ট এ/ডি যুক্ত লিগ্যাল নোটিশের মাধ্যমে ৩০ দিনের মধ্যে কামাল উদ্দিনের পাওনা ৩ লক্ষ টাকা ফেরত দিয়ে চেকখানা ফেরত নেওয়ার জন্য নোটিশ প্রদান করলেও ওমর ফারুক বিষয়টি আমলে নেন নাই।
এ বিষয়ে ডাঃ কামাল উদ্দিন জানায়, সে আমার পাওনা টাকা পরিশোধ না করে মামলা উঠানোর জন্য প্রতিনিয়ত তার সন্ত্রাস বাহিনী দিয়ে আমাকে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়া আসছে এবং
বিষয়টি নিয়ে বেশি বাড়বাড়ি করলে আমাকে মেরে ফেলারও হুমকি দেন ওমর ফারুক। বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনানুনগ ব্যবস্থা গ্রহনের জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা