
কোল থেকে পড়ে গিয়েছিলেন অপু


গানের শেষভাগে অপু বিশ্বাসকে কোলে তুলে নিতে গিয়ে মঞ্চে ফেলে দেন সহ-অভিনেতা চিত্রনায়ক নিরব। ‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের সঙ্গে নাচছিলেন নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। নাচের শেষ অংশে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নিরব। কিন্তু এতেই ঘটে ঝামেলা। অপুকে কোলে নিতে গিয়ে মঞ্চের ওপর ফেলে দেন। নিরব নিজেও পড়ে যান।


ওই অনুষ্ঠানে থাকা দর্শকের অনেকেই পড়ে যাওয়ার ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন। যদিও সেই মুহূর্তে নিরব-অপু দুজনেই দর্শককের অনুরোধ জানিয়েছিলেন এটি না ছড়াতে
এ প্রসঙ্গে নিরব কালের কণ্ঠকে বলেন, আসলে এটি ছড়ানো হয়েছে। তবে এর সঙ্গে যেসব ক্যাপশন জুড়ে দেওয়া হচ্ছে সেসব অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
নিরবও আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাঁকো নাড়াতে মানা করলে সে আরও বেশি নাড়ায়। আপনারা অনেক বিবেকবান মানুষ, আশা করি বিষয়টি বুঝবেন।




























