হাজীগঞ্জে শুকিয়ে যাচ্ছে মুকুল, ঝরছে আমের গুটি

খালেকুজ্জামান শামীম
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ১০:২৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আমের গুটি। চলতি মৌসুমে গাছে প্রচুর মুকুল আসে। তারপর আবার বৃষ্টির অভাবে ঝরে যাচ্ছে গুটি। মুকুলগুলো রোধে পুড়ে নষ্ট হয় ।

শুকিয়ে ঝরে পড়ছে মুকুল। আম গাছের নিচে গেলে দেখা যাচ্ছে অসংখ্য গুটি ঝরে পড়ে আছে।কোনোভাবে রোধ করতে পারছে না। যে মুকুলে গুটি আসেনি রৌদ্রের কারণে সেগুলো পুড়ে ঝরে যাচ্ছে।

হাজীগঞ্জ উপজেলায় তেমন আম চাষি না থাকলেও গৃহস্থীভাবে প্রতি বাড়িতেই কমবেশি আম গাছ রয়েছে। উপজেলায় অন্যান্য ফলের তুলনায় আম গাছ বেশি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আম গাছ নেই এমন বাড়ির সংখ্যা খুবই কম। কিছু এলাকায় ছোট ছোট আমের বাগানো রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলার মোহাম্মদপুর গ্রামের জামাল হোসেন বলেন, সর্বশেষ উপজেলা শীতের আগে অক্টোবরে বৃষ্টি হয়েছে। তারপর আর বৃষ্টির দেখা মেলেনি। দিন দিন তাপমাত্রা বাড়ছে। বৃষ্টি না হওয়ায় আম নিয়ে বেকায়দায় রয়েছি।

উপজেলার গৃহস্তি গাছের মালিকরা বলেন, বৃষ্টি না হওয়ার কারণে আমের গুটি ঝরে যাচ্ছে। আমরা চেষ্টা করছি পানি দিয়ে ঝরে পড়া রোধ করার। এ বছর বেশিরভাগ গাছে আমের মুকুল এসেছে। তারপরও যে মুকুল এসেছে, সেগুলো ঝরে যাচ্ছে। এ নিয়ে আমরা চিন্তিত।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, বর্তমানে রোদ ও গরমের কারণে যে গুটি ঝরছে সেটা স্বাভাবিক। চিন্তার কোনো কারণ নেই। বেশি গুটি ঝরলে গাছে পানি সেচ দিতে হবে। সাধারণত চারটি কারণে আমের গুটি ঝরে। এর মধ্যে পুষ্টির অভাব, পোকার আক্রমণ, রোগের আক্রমণ ও ধারণ ক্ষমতার বেশি হলে। তবে বড় ধরনের ঝড় বৃষ্টি না হলে সমস্যা হওয়ার কথা নয়। তারপরও গাছে পানি দেওয়ার পরামর্শ দিচ্ছি।

বিজ্ঞাপন

উপজেলায় এ বছর আম গাছে প্রচুর মুকুল দেখা দিয়েছে। গত মৌসুম অনুযায়ী এবার গাছে আমের মুকুল বেশি হলেও গুটি কম রয়েছে। স্থানীয় চাহিদা পুরন করে বিভিন্ন জেলায় রপ্তানি সম্ভব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা