নির্বাচনে আসার অধিকার যেমন আছে, তেমনি নির্বাচন বর্জন করার অধিকার আছে: সুজিত রায় নন্দী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১১, ২০২৩ | ৩:৫৭
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন রাজনৈতিক দল আসার যেমন অধিকার আছে, তেমনি নির্বাচন বর্জন করার অধিকার আছে। বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন বন্ধ থাকবে না। মনে রাখতে হবে সময় কারো জন্য অপেক্ষা করে না।

শনিবার সকালে পথযাত্রার নামে সারাদেশে বিএনপি-জমায়াত ও তাদের মিত্রদের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমুলক অপরাজনীতির বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজিত শান্তি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার কারা হরণ করেছে। কারা প্রশ্নবিদ্ধ করেছে। ১৫ ফেব্রুয়ারীতে কারা নির্বাচন করেছে। জনগণ সবই জানেন। সংসদ নির্বাচন সঠিক সময়ে হয়ে যাবে। কারো জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন। এটাই গণতন্ত্রের রীতিনীতি।

বিজ্ঞাপন

সাংগঠনিক সম্পাদক বলেন, পৃথিবীর সকল দেশে যে পদ্ধতিতে নির্বাচন হবে, বাংলাদেশেও একই পদ্ধতিতে নির্বাচন হবে। বাংলাদেশ কোন বিচ্ছিন্ন দেশ নয়। আমরা আশা করি বিএনপিসহ সকল দল আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশ নিবে।

শান্তি সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহসভাপতি আবদুর রশিদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা