চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে ১৫ জেলের কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৯, ২০২৩ | ১১:০৮
Link Copied Successfully!

পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৫ জেলেকে দুই মাস ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-মতলব উত্তর উপজেলার ধলু (৪৫), আবুদস সালাম (৪৫), আনছার আলী (৬৭), ইয়াছিন মোল্লা (৩৭), জুয়েল (৩৫), ময়নাল হক (৩৮), সোহরাব হোসেন (৪০), মো. আল-আমিন (২২), আবদুল কাদির (৩৫), মো. বিল্লাল খান (৪০), কুমিল্লার মেঘনা থানার মো. রাসেল (২২), মো. গোলাজার হোসেন (৩৮), মো. কামাল, শরীয়তপুর জেলার শখিপুর থানার (২৫), বিল্লাল হোসেন (২৯) ও মো. নাসির (৪০)।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাঁদপুর মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দির সাগর (১৪) ও কুমিল্লার মেঘনা থানার সোহাগ (১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারে জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকী ১৫জনকে দুই মাস ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি আরো বলেন, অভয়াশ্রম এলাকার মেঘনা মোহনা হতে রাজরাজেশ^র, কাচিকাটা ও সুরেশ^র চ্যানেল পর্যন্ত অভিযানের সময় দুই লাখ মিটার কারেন্টজাল, ৪টি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা ও ২০ কেজি জাটকা জব্দ করা হয়। এছাড়াও একটি মশারি জাল জব্দ করে ১০০ কেজি চেওয়া মাছ নদীতে অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

সন্ধ্যায় জব্দকৃত কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট, জাটকাগুলো স্থানীয় এতিমদের মাঝে বিতরণ এবং নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে রাখা হয় বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে। মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দন্ডের বিধান রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা