মতলবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ৯, ২০২৩ | ৬:০৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিডি-৪) আওতায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১২৪টি ল্যাপটপ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ডঃ শামসুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীউল্যাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক যথাক্রমে আবুল খায়ের মোঃ বাহাউদ্দিন, সালমা আক্তার, মামুনুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এই উন্নয়নের অংশীদার হিসেবে আমরা যে যে অবস্থানেই আছি না কেন প্রত্যেকেরই ভূমিকা রাখা উচিত।

প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করেন। এর তারই সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করেন। এতেই প্রমানিত হয় বঙ্গবন্ধু ও তার কন্যার মতো এতো বেশী শিক্ষা বান্ধব আর কেউ নেই। এই সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকার জনবান্ধব সরকার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা