ছয় মাসে কুরআনের হাফেজ হলো নয় বছরের মোহাম্মদ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৮, ২০২৩ | ৭:২৬
Link Copied Successfully!

মাত্র ছয় মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু। শিশুটির নাম মোহাম্মদ। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে। বাবার নাম মাওলানা আনওয়ার হোসেন।

কুষ্টিয়া সদরের জামিয়া ইসলামিয়া আইলচারা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ। এই বিভাগ থেকেই হাফেজ আশিকুর রহমানের কাছে সে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে।

মঙ্গলবার মোহাম্মদের বাবা ও জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, মোহাম্মদ খুব শান্ত মেজাজের। প্রতিদিন ১০ পৃষ্ঠা করে মুখস্থ শোনাত। তার অসাধারণ মেধাকে যেন সুন্দরভাবে কাজে লাগায় সেজন্য আমি তাকে বলেছিলাম- তুমি ছয় মাসে হাফেজ হলে তোমাকে ওমরাহ করাব। ও সেটা পেরেছে। আলহামদুলিল্লাহ।

কবে তাকে ওমরাহ করাবেন- এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদের বাবা বললেন, ‘ইনশাআল্লাহ খুব শিগগিরই।’

মোহাম্মদের শিক্ষকদের ‘উপহার’ও দেবেন বলে জানালেন তারা বাবা মাওলানা আনওয়ার হুসাইন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা