হাজীগঞ্জে যুবককে গাছের সাথে বেঁধে পেটালেন এক নারী

হোসেন বেপারী
আপডেটঃ মার্চ ৬, ২০২৩ | ৮:১২
Link Copied Successfully!

ছেলের কথা রং নাম্বারে পরিচয় সেই থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কথোপকথনের এক পর্যায়ে বাড়ির ঠিকানা আদান প্রদান। একই গ্রামের বাসিন্দা তারা। মেয়ের আগে বিয়েও হয়েছে তবে স্বামীর সংসার ভেঙে তার সাথে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এখন বিয়ে করতে নারাজ। তাকে বিয়ে করবে না ফিরিয়ে দিবে দুই লাখ টাকা সালিশি বৈঠকে ভাঙা হয় এমনটাই। টাকা দিতে দেরি তাগাদা দিতে গেলেই শশুর, শাশুড়ী ও দেবর সহ গাছের সাথে বেঁধে জখম করা হয় তাকে। ৯৯৯ কল পেয়ে ছেলেকে উদ্ধার করে পুলিশ।

তবে অভিযুক্তরা বলছে, ওই নারীর সাথে কোনো সম্পর্ক নেই। অহেতুক বাড়ির সামনে এসে গালমন্দ করে এবং ওই নারীর সামনে বিবস্ত্র হয়ে দাঁড়ালে ওই ছেলেকে তাড়া করলে হাটু গেড়ে পড়ে জখম হয়। তুলে এনে গাছের সাথে বেঁধে রাখে। কোনো মারধরের ঘটনা ঘটেনি।

রোববার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা মিজি বাড়িতে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মোল্লা বাড়ির আসলাম মোল্লার ছেলে মাসুদ প্রবাসে থাকা অবস্থায় একই গ্রামের মিজি বাড়ির ইয়াছিনের স্ত্রী রেখা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক হয়। ইয়াসিনের সংসার ভেঙে মাসুদের সাথে নতুন করে সংসার করবে বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ মাসুদের। দেশে এসে বিয়ের কথা বললে রেখা রাজি হয়নি। এই বিষয় নিয়ে শালিসি বৈঠকে দুই লাখ টাকা দিবে বলে রেখা। সেই টাকা চাইতে গেলেই রেখা আক্তার তার শশুর, শাশুড়ী ও দেবর’সহ মাসুদকে গাছে বেঁধে মারধর করে বলে অভিযোগ করেন।

জানতে চাইলে রেখা আক্তার বলেন, মাসুদের সাথে তার কোনো সম্পর্ক নেই। অহেতুক বাড়ির সামনে এসে গালমন্দ করলে বিরক্ত হয়ে রোববার রাতে জবাব দিলে রেখার সামনে এসে বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকে। পরে রেখা আক্তার তার শশুর, শাশুড়ী ও দেবর মাসুদকে তাড়া করলে হাটুগেড়ে পড়ে জখম হয় মাসুদ। পরে তাকে তুলে এনে গাছের সাথে বেঁধে রাখেন রেখা আক্তার। তবে মারধরের বিষয়টি অস্বীকার করেন রেখা।

রেখা আক্তারের ছেলে ইমান হাসান জানান, মাসুদ মাঝে মধ্যে তাদের ঘরে এসে বিরক্ত করে। একদিন ফ্রিজের উপর মোবাইল রেখে তার মায়ের সাথে ধস্তাধস্তির ভিডিও করে সেটা দিয়ে ব্লেক মেইল করে মাসুদ তার বাবার কাছ থেকে নেটা অংকের টাকা হাতিয়ে নেয়।

বিজ্ঞাপন

দুই পক্ষের এইসব বিষয় নিয়ে থানা পুলিশের মাধ্যমেও বৈঠক হয়েছে বলে জানান এলাকাবাসী।

রোববারের ঘটনায় দু’পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তারা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব