চাঁদপুরে পুনর্বাসনের জন্য পাঁচ ভিক্ষুককে উপকরণ প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৫, ২০২৩ | ৫:০৪
Link Copied Successfully!

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় চাঁদপুর পৌরসভা এলাকায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পাঁচ জনকে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকদের হাতে চারটি ভ্যানগাড়ী, একটি গবাদি পশু, নগদ অর্থ ও ব্যবসায়ীক উপকরণ তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন।

পুনর্বাসনের জন্য উপকরণ প্রাপ্ত ব্যাক্তিরা হলেন-পৌর এলাকার সৈয়দ আলী সর্দারের স্ত্রী সালেহা বেগম, আক্কাছ আলীর মেয়ে রায় বানু, শামছুদ্দিন দেওয়ানের মেয়ে জরিনা বেগম, ওয়াহাব আলী খালাসির মেয়ে হাওয়া বিবি, মো. কালাচান ঢালীর ছেলে দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রশিদ ঢালী।

বিজ্ঞাপন

এদের মধ্যে সালেহাকে মাছ ব্যবসার জন্য দেয়া হয় একটি ভ্যানগাড়ী, চার্জারসহ ডিজিটাল পাল্লাসহ নগদ অর্থ। রায় বানুকে চা ব্যবসার জন্য ভ্যাগাড়ী, উপকরণ ও নগদ অর্থ। জরিনা বেগমকে চটপটি ব্যবসার জন্য দেয়া হয় ভ্যানগাড়ী, উপকরণ ও নগদ অর্থ। হাওয়া বিবিকে খেলনার ব্যবসার জন্য দেয়া হয় ভ্যাগাড়ী, উপকরণ ও নগদ অর্থ। দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রশিদকে দেয়া হয় একটি উন্নত জাতের গবাদি পশু ও নগদ অর্থ।

চাঁদপুর জেলা প্রশাসন ও শহর সমাজ সেবা কার্যালয় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান