দশ দফা দাবির লক্ষ্যে

৭ মার্চ সমাবেশের ডাক বিএনপির

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৫, ২০২৩ | ১১:৪৮
Link Copied Successfully!

আগামী ৭ মার্চ রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দির দিনে ওই দিন দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

শনিবার সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি।

বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, চলমান মামলা-হামলা-গ্রেফতারসহ আরও কিছু দাবিতে ৭ মার্চ নয়াপল্টনে সমাবেশ করা হবে। আমরা ইতোমধ্যে সহযোগিতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছি।

বিজ্ঞাপন

২০০৭ সালের ৭ মার্চ ওয়ান ইলেভেনের সরকার গ্রেফতার করেছিল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই থেকে এদিনকে কারাবন্দি দিবস হিসেবে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

শনিবারও সব মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এ পদযাত্রা থেকে ১১ মার্চ সারা দেশে মহানগর ও জেলাপর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির আগে আবারও নয়াপল্টনে সমাবেশের ডাক দিল বিএনপি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা