চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩, ২০২৩ | ৫:১৩
Link Copied Successfully!

চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে অজ্ঞাত পরিচয়ের (৩০) যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের বঙ্গবন্ধু সড়ক রেলক্রসিং এর পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তার গায়ে ব্লু রঙের টি শার্ট, জিন্সের কালো পেন্ট এবং পায়ে বাদামী কালারের চামড়ার জুতা ছিল।

বিজ্ঞাপন

রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান শহীদ মজুমদার জানান, কোর্ট স্টেশন থেকে ট্রেনটি রেল ক্রসিং পার হওয়ার আগেই ওই যুবক কাটা পড়ে। ক্রসিং সড়ক থেকে আনুমানিক পশ্চিম ২০ গজ পশ্চিমে হবে। ওই যুবকের পকেটে একটি মোবাইল, মানিব্যাগ ও দুটি সিম কার্ড পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা করছেন ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যে হয়তবা ট্রেনের নীচে ঝাপ দিয়েছেন।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ গিয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। পরিচয় সনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে জানানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা