পরিবর্তন হয়নি, প্রাথমিকে চাঁদপুরে বৃত্তি পেয়েছে ১৫৬৭ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২, ২০২৩ | ৭:৩১
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির ফলাফল এবং স্থগিত প্রকাশিত ফলাফলের মধ্যে কোন পরিবর্তন হয়নি। জেলায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে সর্বমোট বৃত্তি পেয়েছে ১৫৬৭জন।

বুধবার (১ মার্চ) দিনগত রাতে প্রকাশিত ফলাফল পেয়ে এই তথ্য জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জেলার ৮ উপজেলার বিস্তারিত ফলাফল জানানো হয়।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে জানাগেছে, চাঁদপুর সদর উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১১৩জন, সাধারণ গ্রেডে ১৭৫জন।

কচুয়া উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮৮জন, সাধারণ গ্রেডে ১২৭জন।

হাজীগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে ৭৮জন, সাধারণ গ্রেডে ১৩৯জন।

বিজ্ঞাপন

হাইমচর উপজেলায় ট্যালেন্টপুলে ২৩জন, সাধারণ গ্রেডে ৩৭জন।

শাহরাস্তি উপজেলায় ট্যালেন্টপুলে ৫৭জন, সাধারণ গ্রেডে ১৩৩জন।

ফরিদগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে ৯২জন, সাধারণ গ্রেডে ১৪৫জন।

মতলব দক্ষিণ উপজেলায় ট্যালেন্টপুলে ৪৮জন, সাধারণ গ্রেডে ৯১জন।

মতলব উত্তর উপজেলায় ট্যালেন্টপুলে ৭৬জন এবং সাধারণ গ্রেডে ১৩৯জন।

চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সবচাইতে বেশী সংখ্যক বৃত্তি পেয়েছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি জানান, আমাদের ফলাফলে কোন পরিবর্তন হয়নি। এ বিদ্যালয় থেকে ৯৮জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৭জন এবং সাধারণ গ্রেডে পেয়েছে ৮জন।

শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ণ জানান, আমাদের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেনীর বৃত্তির ফলাফলে কোন পরিবর্তন হয়নি। প্রভাত এবং দিবা ফিসফটের ১২জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন জানান, পঞ্চম শ্রেনীর বৃত্তির প্রথম ফলাফল স্থগিত রাখা হয়। বুধবার দিনগত রাতে যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে আগে পরের দু’টি ফলাফল একই। কোন ধরণের পরিবর্তন হয়নি। বৃহিস্পতিবার (২ মার্চ) বিকেল পর্যন্ত আমার কাছে ফলাফল পরির্তন বিষয়ে কোন অভিযোগ আসেনি কিংবা মৌখিকও জানায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা