নিখোঁজের তিন দিন পর মেঘনায় ভেসে উঠলো স্কুলছাত্রের লাশ

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | ৪:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তিন দিন পর মেঘনা নদীতে ভেসে উঠলো মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে এসে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নারায়নগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সুস্মিত সাহার লাশ।

২৬ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টার দিকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে মোহনপুর নৌ পুলিশ।

স্কুলছাত্র সুস্মিত সাহা ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর গ্রামের সুধাংশ সাহার ছেলে। তারা নারায়নগঞ্জ বসবাস করে।

বিজ্ঞাপন

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নারায়নগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী নিয়ে এমভি প্রিন্স কামাল-১ নামে লঞ্চযোগে দুপুরে মোহনপুর পর্যটন কেন্দ্রে এসে পৌছে। দুপুর ১টায় সে অপর তিন সহপাঠীর সাথে মোহনপুর পর্যটন কেন্দ্র সংলগ্ন নদীতে গোসল করতে নামে। সে তলিয়ে যাওয়ার সময় তার বাবা তাকে উদ্ধার করে।

শাহরিয়া ইসতিহাক শামস (১৬) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিনই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নদীতে ডুব দিতে যাওয়া অপর শিক্ষার্থী সুস্মিত সাহা (১৬)কে আর উদ্ধার করা সম্ভব হয়নি। অত:পর তিন দিন পর আজ সকালে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

বিজ্ঞাপন

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আজ সকালে নদীতে টহল দেওয়ার সময় লাশ ভাসতে দেখা যায়। পরে তা উদ্ধার করে পরিবারের সদস্যদের জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা