হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৩ | ৪:৪৮
Link Copied Successfully!

দ্রব্যমূল্য ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতীসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্ত সংযোজনের প্রতিবাদ ও শিক্ষার সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজের পর ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন প্রধানীয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ মধ্য বাজার থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ঐতিহাসিক বড় মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ মাকছুদুর রহমান।

বিজ্ঞাপন

সভায় ওই সময় বক্তৃতা করেন, জেলা ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা হেলাল, হাজীগঞ্জ উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহতাব উদ্দিন চৌধুরী, সদস্য মাওলানা জোবাইর আহমেদ।

বিক্ষোভ সমাবেশে ওই সময়, যুগ্ন সাধারন সম্পাদক জামাল গাজী, সদস্য আলহাজ্ব খোরশেদ আলম’সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা