কচুয়ায় কমেছে গম চাষ, ভুট্টা আবাদে ঝুঁকছেন কৃষকরা

শান্তুু ধর
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২৩ | ৯:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় প্রতি বছর দিনদিন কমে যাচ্ছে অন্যতম ফসল গমের আবাদ। অধিক ফলন এবং দাম ভালো পাওয়ায় গমের পরিবর্তে ভুট্টা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের।

এক সময়ে কচুয়া উপজেলা প্রচুর পরিমানে গমের আবাদ হতো। কৃষকরা দাম পেয়েছিল ভাল। বর্তমানে খরচ কম ও অধিক লাভ হওয়ায় ভুট্টার আবাদে ঝুঁকছেন কৃষকরা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কচুয়া উপজেলা ১০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। দিন দিন কমে যাচ্ছে গমের আবাদ। বর্তমানে গমের জমিতে ভুট্টা ছাড়াও বোরো এবং উন্নত জাতের টমেটো আবাদ করে বেশি লাভ গুনছেন কৃষকরা। চলতি মৌসুমে অন্য যেকোনো ফসলের তুলনায় ভুট্টার ফলন বেশি হচ্ছে। তবে অনেক কৃষক বোরো এবং উন্নত জাতের টমেটো চাষ করেও লাভবান হচ্ছেন। উপজেলার বিস্তীর্ণ এলাকায় যেসব জমিতে এক সময়ে গমের আবাদ হতো বর্তমানে ওসব জমিতে এখন ভুট্টা, বোরো আর উন্নতজাতের টমেটোর আবাদে ভরে গেছে। আগামী মৌসুমে গম আবাদি জমির পরিমাণ আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় গম চাষীরা বলেন, এক সময়ে এ উপজেলার মাটি ও আবহাওয়া গম আবাদের জন্য বেশ উপযোগী ছিল। কিন্তু বর্তমান সময়ে ধান ও ভুট্টার আবাদে ভালো ফলনের সঙ্গে উপযুক্ত দাম পাচ্ছেন কৃষকরা। পাশাপাশি গম আবাদে উৎপাদন খরচ এবং পরিশ্রম বেশি লাগে। এসব কারণেই মূলত উপজেলায় প্রতি বছর গমের আবাদ কমে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন সুদীপ্ত চাঁদপুর পত্রিকা বলেন, এ উপজেলা মাটি ও আবহাওয়া গম আবাদের জন্য বেশ উপযোগী। তবে এবছর উপজেলায় ১০ হক্টের জমিতে গমের আবাদ করলে বাম্পার ফলন হয়েছে। এখানে পূর্বে দীর্ঘদিন ধরেই গমের আবাদ করা হত। তবে দিন দিন জমিতে গমের কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে, গম থেকে কৃষকরা ভুট্টা আবাদের দিকে ঝুঁকছেন। এ জন্য আমাদের এলাকায় ভুট্টা এবং বোরো আবাদ বৃদ্ধি পেয়েছে। তবে বেশি বেশি গমের আবাদের জন্য কৃষকদের সার্বিক ভাবে পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা