অর্ধশতাধিক মাদক বিক্রেতা গ্রেফতার করেছে চাঁদপুর নৌপুলিশ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ | ৬:১৪
Link Copied Successfully!

নৌপথের নিরাপত্তা, মৎস্য সম্পদ উন্নয়ন ও চোরাচালান বন্ধের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছে নৌ পুলিশ।

গত এক বছরে শুধুমাত্র চাঁদপুর নৌ থানা পুলিশ মাদকসহ ৫২জন নারী-পুরুষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পুলিশ ফাঁড়ি থেকে চাঁদপুরে নৌ থানা শুরু হওয়ার পর থেকেই বেড়ে যায় মাদকদ্রব্য উদ্ধারের কার্যক্রম। যার ফলে উল্লেখ্যযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের নৌ ইউনিট।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর নৌ থানা পুলিশ গত ১ বছরের মাদকদ্রব্য উদ্ধারের তথ্যগুলো নিশ্চিত করেন। প্রাপ্ত তথ্যে জানাগেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে চাঁদপুর লঞ্চঘাটে অভিযান করে নৌ পুলিশ। বিশেষ করে পাশবর্তী জেলা কুমিল্লা থেকে মাদক বিক্রেতারা চালান পাচারের সময় লঞ্চঘাটে গ্রেফতার হয়। এক বছরে মাদকসহ গ্রেফতার হন ৫২জন।

বিজ্ঞাপন

এসব ঘটনায় মামলা হয় ৩১টি। গাঁজা জব্দ হয় ১০৮ কেজি এবং ফেন্সিডিল ৩৭২ বোতল, ১ বোতল বিয়ার ও ৬.৭৫০ লিটার হুইস্কি। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মূলত গোপন সংবাদের ভিত্তিতে আমরা চাঁদপুর লঞ্চঘাটে অধিকাংশ অভিযান পরিচালনা করি। ভারত সীমান্তবর্তী এলাকা কুমিল্লা থেকে চাঁদপুর হয়ে পাচার করার সময় এসব মাদক বিক্রেতারা গ্রেফতার হয়। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের চেষ্টা করছি। মাদকের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা