মতলবে মন্ত্রীপুত্র তানভীর হুদার নেতৃত্বে ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৩ | ৩:৩৮
Link Copied Successfully!
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, তৈল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর ২ আসনের ৪ বারের সাংসদ, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরল হুদা সাহেবের জ্যেষ্ঠপুত্র কেন্দ্রীয় বিএনপির নেতা তানভীর হুদার পক্ষে ও চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণে উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পদ যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে মতলব উত্তরের ফরাজীকান্দী, দুর্গাপুর, ও ষাটনল ইউনিয়ন সহ মতলব দক্ষিণে বেশ কয়েকটা ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুনের নেতৃত্বে,৫ নং দূর্গাপুর ইউনিয়নে এ পদযাত্রা কর্মসূচি পালন করা হয়, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লার নেতৃত্বে ফরাজীকান্দী ইউনিয়নে ও এ পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় মন্ত্রী পুত্র তানভীর হুদার নেতৃত্বে উপস্থিত ছিলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপি,যুবদল,সেচ্ছসেবকদল,কৃষকদল,ও ছাত্রদল সহ তৃনমূলের সকল নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা